ফুটবল ইতিহাসে নিজেদের অন্যতম সেরা সময় কাটছে আর্জেন্টিনার। বিশ্বকাপ থেকে কোপা আমেরিকা, সবখানেই যেন আলবিসেলেস্তেদের দাপট। ফুটসালেও নিজেদের সেরা প্রমাণ করেছে তারা। কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টের ১০ম আসরের ফাইনালে কলম্বিয়াকে উড়িয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা।